সংবাদ শিরোনাম ::

দিল্লিতে ভূমিকম্প, আতঙ্কিত মানুষ নেমে এলো রাস্তায়

ভারতের রাজধানী দিল্লিতে ভূমিকম্প হয়েছে, যা অনুভূত হয়েছে আশপাশের অনেক এলাকা থেকে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টা ৬ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ২। এ সময় বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন আতঙ্কিত বাসিন্দারা।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টা ৬ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ২।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল দিল্লির নাঙ্গলোই জাট থেকে ৫ দশমিক ৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, করোল বাগ থেকে ৮ দশমিক ৩ কিলোমিটার পশ্চিমে, নয়া দিল্লি থেকে ১১ দশমিক ৫ কিলোমিটার পশ্চিম দিকে, রোহিণী থেকে দক্ষিণ দক্ষিণ-পূর্বে এবং দিল্লি থেকে ১২ দশমিক ২ কিলোমিটার পশ্চিমে।

কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা পিটিআই লিখেছে, ধৌলা কুয়ানের দুর্গাবাঈ দেশমুখ বিশেষ শিক্ষা কলেজের কাছেই এ ভূমিকম্পের উপকেন্দ্র ছিল। ওই এলাকার কাছে একটি হ্রদ রয়েছে, যেখানে দুই-তিন বছরে একবার করে মৃদু ভূমিকম্প অনুভূত হচ্ছে। ২০১৫ সালে সেখানে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি ও আশপাশের এলাকার বাসিন্দাদের ‘শান্ত থাকার’ পাশাপাশি সুরক্ষা সতর্কতা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

তিনি এক্স পোস্টে লিখেছেন, “দিল্লি ও আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সবাইকে শান্ত থাকতে এবং সম্ভাব্য আফটারশকের জন্য সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কর্তৃপক্ষ পরিস্থিতির উপর নজর রাখছে।”

আপলোডকারীর তথ্য

Shuvo

মাঝারি রূপ নিচ্ছে তাপপ্রবাহ,তাপমাত্রা হতে পারে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস

দিল্লিতে ভূমিকম্প, আতঙ্কিত মানুষ নেমে এলো রাস্তায়

আপডেট সময় ১২:২১:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫