সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লি-লাহোরের বাতাস বিপজ্জনক, ঢাকার বাতাস ঝুঁকিপূর্ণ

দিল্লি-লাহোরের বাতাস বিপজ্জনক , ঢাকার বাতাস ঝুঁকিপূর্ণ

টানা তিন দিন ধরে ভারতের দিল্লির বায়ু দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক অবস্থায় রয়েছে। একই অবস্থা পাকিস্তানের লাহোরের। অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুর মানও তিন দিন ধরে খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। যা সংবেদনশীল মানুষদের জন্য ঝুঁকিপূর্ণ।

রোববার (১৭ নভেম্বর) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

সর্বশেষ তথ্যানুযায়ী, দূষিত বায়ুর শহর তালিকার শীর্ষে অবস্থান করছিল দিল্লি এবং শহরটির দূষণ স্কোর ৬৪৭ অর্থাৎ সেখানকার বায়ু ‘দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ অবস্থায় রয়েছে। এর আগে শুক্রবার ও শনিবারও দিল্লির বায়ুর মান বিপজ্জনক হওয়ায় শহরের সব প্রাইমারি স্কুলে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই সঙ্গে দূষণ প্রতিরোধে দেওয়া হয়েছে একাধিক নির্দেশনা।

একই রকম স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। শহরটি কয়েকদিন ধরে বায়ু দূষণের কারণে দিল্লির চেয়েও বিপজ্জনক অবস্থায় আছে।

আজকে দূষিত বায়ুর শহর তালিকার ৫ নম্বরে ঢাকা। এই শহরের দূষণ স্কোর ২২৫ অর্থাৎ এখানকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর। শীত আসছে, বাতাসে আদ্রতা কমার সঙ্গে সঙ্গে বাড়ছে দূষিতকণার উপস্থিতি।

উল্লেখ্য, আইকিউএয়ার এর হিসেবে বায়ুমান স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

দিল্লি-লাহোরের বাতাস বিপজ্জনক, ঢাকার বাতাস ঝুঁকিপূর্ণ

আপডেট সময় ১১:৩৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪