উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় শোক ও শ্রদ্ধা

দুপুরের পর হাইকোর্টের বিচারকাজ বন্ধ

দুপুরের পর হাইকোর্টের বিচারকাজ বন্ধ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক ও শ্রদ্ধা জানিয়ে দুপুরের পর থেকে হাইকোর্টের বিচারকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে আপিল বিভাগে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এ ঘোষণা দেন।

এর আগে, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।

দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যার মধ্যে ২৫ জন শিশুই। আহত হয়েছেন আরও অন্তত ১৭০ জন—যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

জনপ্রিয় সংবাদ

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় শোক ও শ্রদ্ধা

দুপুরের পর হাইকোর্টের বিচারকাজ বন্ধ

আপডেট সময় ১২:৪২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫