সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দুবাইয়ে ‘ডিগবাজি’ দিয়ে আহত জায়েদ খান

ঢালিউডের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। সিনেমা নিয়ে সেইভাবে আলোচনায় না আসলেও নানা সময় নানা কারণে সংবাদের শিরোনামে আসেন এই চিত্রনায়ক। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল জায়েদ খান ডিগবাজি দিয়ে। এরপর থেকে যেখানেই যান ডিগবাজি দিয়ে সেখানকার দর্শকদের বিনোদিত করেন এই নায়ক।

তবে জায়েদ খান ভক্তদের জন্য দুঃসংবাদ হলো এবার ডিগবাজি দিতে গিয়ে কোমরে আঘাত পেয়েছেন এই নায়ক। বর্তমানে তিনি মরুর দেশ দুবাইয়ে অবস্থান করছেন। সেখানকার এক সমুদ্র সৈকতে ডিগবাজি দিতে গিয়ে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসকের পরামর্শে হোটেলে নিয়ে যাওয়া হয় তাকে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জায়েদ সমুদ্র সৈকতে ডিগবাজি দিচ্ছেন। হঠাৎই তিনি কোমরে ব্যথা পান এবং থমকে যান।

পরে জায়েদ খান বলেন, এজন্যই আমার বোন বলে ডিগবাজি না দিতে। বেশি মারতে গিয়েই তো এই অবস্থা। নিরাশ হবেন না। তারপরও আমি ডিগবাজি দেবো।

এদিকে, ঈদুল ফিতরে জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ সিনেমা মুক্তি পেয়েছিল। এই সিনেমাটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসার সময়ের গল্প এটি। সিনেমাটিতে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন তিনি । কিন্তু সেইভাবে সিনেমাটি দর্শক দেখেনি। বর্তমানে বিদেশের মঞ্চে নেচে গেয়েই ব্যস্ত সময় পার করছেন জায়েদ খান।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

দুবাইয়ে ‘ডিগবাজি’ দিয়ে আহত জায়েদ খান

আপডেট সময় ০২:৫২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪