দুর্বল হলো লঘুচাপ, কমলো বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে উত্তরদিকে অগ্রসর হচ্ছে, যা আরও দুর্বল হতে পারে। এর ফলে সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকাংশে কমে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পরবর্তী ২৪ ঘণ্টায় এটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

তবে এখন যে কালবৈশাখী মৌসুম, সেই অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

দুর্বল হলো লঘুচাপ, কমলো বৃষ্টির সম্ভাবনা

আপডেট সময় ০১:২২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫