দূষিত বায়ুতে আজও শীর্ষ সারিতে ঢাকা, বাইরে সতর্ক থাকার পরামর্শ  

শীত ছাড়াও বায়ু দূষণের শিকার শহরগুলোর তালিকায় প্রথম দশের ভেতরেই থাকে বাংলাদেশের রাজধানী ঢাকা। আর শীত এলেই ঢাকার বায়ু দূষণ এত বেশি থাকে যে এই ঋতুতে শহরটির নাম শীর্ষ ১ থেকে ৫ এর মধ্যে থাকে। এমনকি ভয়াবহ বায়ু দূষণের শিকার দিল্লি, লাহোর অথবা ঢাকা, শহরগুলোর যেকোনো একটি প্রতিদিনই থাকে তালিকার এক নম্বরে। আর এই তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার। আজ সোমবার (৯ ডিসেম্বর) সকালের দিকে দূষিত বায়ুর শহর তালিকায় ১ নম্বর ছিল ঢাকা। দুপুর নাগাদ ঢাকার অবস্থান শীর্ষের ৩ নম্বরে। ঢাকার আগে আছে কায়রো এবং একেবারে শীর্ষে পাকিস্তানের লাহোর।

আইকিউএয়ারের স্কোর অনুযায়ী সোমবার দুপুরে ঢাকার স্কোর ২১৫, অর্থাৎ ঢাকার বাতাস আজকে খুবই অস্বাস্থ্যকর। সংবেদনশীল মানুষসহ সবার জন্যই ঢাকার বাতাসে ঘুরছে বিপদ। এর সংস্পর্শে বেশিক্ষণ থাকলে শ্বাসপ্রশ্বাসের সমস্যা, কারও ডাস্ট এলার্জি থাকলে তার হাঁচি-কাশি এবং দীর্ঘ মেয়াদে সর্দি-কাশিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ৪৫ শতাংশ বেশি।

আইকিউএয়ারের পরামর্শ এমন পরিস্থিতিতে বাইরে ব্যায়াম, হাঁটা, বেশিক্ষণ উন্মুক্ত বাতাসে থাকা এড়িয়ে চলা ভাল। এছাড়া ঘরে থাকলেও জানালা যতোটা কম খোলা রাখা যায় ততো ভাল, সম্ভব হলে এয়ার ফিল্টার ব্যবস্থা থাকলে চালু রাখা উচিত। এছাড়া বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরা উচিত।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

দূষিত বায়ুতে আজও শীর্ষ সারিতে ঢাকা, বাইরে সতর্ক থাকার পরামর্শ  

আপডেট সময় ১২:১৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪