দূষিত বায়ুতে প্রথম দিল্লি, দ্বিতীয় কলকাতা, চতুর্থ ঢাকা

আজ বিশ্বে সবচেয়ে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় এক নম্বরে আছে যথারীতি ভারতের রাজধানী দিল্লি। এর পরেই দ্বিতীয়তে আছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এবং প্রতিবেশী হিসেবে চতুর্থ নম্বরে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২ টা ১৫ মিনিট পর্যন্ত বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির দূষণ স্কোর ৭০৬! অর্থাৎ এই শহরের বাতাস দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা কলকাতার দূষণ স্কোর ২৬৯ অর্থাৎ সেখানকার বাতাসও বিপজ্জনক পর্যায়ে রয়েছে। ঢাকার বায়ু দূষণ স্কোর ২৪৩, যা বিপজ্জনক এবং সংবেদনশীল মানুষদের জন্য ঝুঁকিপূর্ণ।

পাকিস্তানের লাহোরের বায়ু দূষণ একটু কমে আছে শীর্ষ তালিকার ৫ নম্বরে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

দূষিত বায়ুতে প্রথম দিল্লি, দ্বিতীয় কলকাতা, চতুর্থ ঢাকা

আপডেট সময় ১২:৩০:০০ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪