দূষিত বায়ুর শহর তালিকায় ঢাকা তৃতীয়

দূষিত বায়ুর শহর তালিকায় ঢাকা তৃতীয়

ইটভাটা, আবর্জনা পোড়ানোসহ নানা কারণে শীতকালে দূষিত বায়ুর শহরগুলোর বিশ্বতালিকায় শীর্ষে থাকে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ ১৮ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান পর্যালোচনা ওয়েবসাইট আইকিউএয়ারের সূচক তালিকায় তৃতীয় অবস্থানে আছে ঢাকা।

রোববার আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৫৩৫, যা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ৩৩১, সেটিও একই মাত্রার দূষণ নির্দেশ করে। বাংলাদেশের ঢাকা ২৭৮ একিউআই স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

রাজধানীর এই বায়ুমানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। চীনের উহান ২২০ স্কোর নিয়ে চতুর্থ এবং ভারতের কলকাতা ২১৫ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

এ ছাড়া ২০৭ স্কোর নিয়ে বসনিয়া ও হার্জেগোভিনার সারাজেভো ষষ্ঠ, চীনের চেংডু ২০২ স্কোর নিয়ে সপ্তম, মিশরের কায়রো ১৮৫ স্কোর নিয়ে অষ্টম এবং চীনের চংচিং ১৮২ স্কোর নিয়ে নবম অবস্থানে রয়েছে। তালিকার দশম স্থানে আছে ইথিওপিয়ার আদ্দিস আবাবা, যার স্কোর ১৭৯।

একিউআই স্কোর অনুযায়ী, শূন্য থেকে ৫০ হলে বায়ু ভালো ধরা হয়, ৫১–১০০ মাঝারি এবং ১০১–১৫০ সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর। ১৫১–২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১–৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এই মাত্রায় শিশু, প্রবীণ ও অসুস্থদের ঘরে থাকার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। আর ৩০১–৪০০ একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা নগরবাসীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

দূষিত বায়ুর শহর তালিকায় ঢাকা তৃতীয়

আপডেট সময় ১২:৪৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬