দূষিত বায়ুর শহর তালিকায় আজ ১ নম্বরে ঢাকা, অবস্থা ‘দুর্যোগপূর্ণ’

ঢাকায় আজ আকাশ ধূসর লাগছে, দূরে তাকালে হাল্কা ঝাপসা বায়ুস্তর খালি চোখেই দেখা যাচ্ছে। শীতের শেষ এবং বসন্তের শুরুর এই শুষ্ক সময়ে বায়ুদূষণে জর্জরিত ঢাকা দেখাচ্ছে তার উদ্বেগজনক চেহারা। বিশ্বে বায়ুদূষণের শিকার শহরগুলোর তালিকায় আজ এক নম্বরে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুমান সূচকে স্কোর ৩১২। যার ফলে ঢাকার বায়ু দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বেলা পৌনে ১১টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য তুলে ধরা হয়েছে।

আইকিউ এয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কায়রো, স্কোর ২৪০। তৃতীয় অবস্থানে থাকা দিল্লির স্কোর ২২০। চতুর্থ স্থানে থাকা কাবুলের স্কোর ২১৮। পঞ্চম স্থানে থাকা কলকাতার স্কোর ২০৪।

উল্লেখ্য, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

চার দিন ধরে টানা বায়ুদূষণে শীর্ষে থাকছে ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, এই অসহনীয় বায়ুদূষণে নানা শারীরিক সমস্যায় পড়ছেন নগরবাসী। আগের চেয়ে এসব সমস্যা বেশি অনুভূত হচ্ছে। শ্বাসকষ্টজনিত নানা রোগে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা বাড়ছে। বায়ুদূষণ নিয়ন্ত্রণে গৎবাঁধা কিছু কথা আর লোকদেখানো উদ্যোগ ছাড়া এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিছুই করা হয়নি, এমন কথা বিশেষজ্ঞদের।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

দূষিত বায়ুর শহর তালিকায় আজ ১ নম্বরে ঢাকা, অবস্থা ‘দুর্যোগপূর্ণ’

আপডেট সময় ১১:৫৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬