সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দেব-রুক্মিণীর বিয়ে নিয়ে যা জানা গেল

দেব-রুক্মিণীর বিয়ে নিয়ে যা জানা গেল

টালিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব ও রুক্মিণী মৈত্র। দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন তারা। একসঙ্গে জুটি হয়ে একাধিক সিনেমায় কাজও করেছেন। দুজনকে পারিবারিক অনুষ্ঠানেও দেখা যায়। ফলে তাদের নিয়ে চর্চার কমতি দেখা যায় না। খবর হিন্দুস্তান টাইমসের।

দেব ও রুক্মিণীকে বিভিন্ন সময় একসঙ্গে দেখা যাওয়ার কারণে প্রশ্নেরও শেষ নেই। এর মধ্যে অন্যতম হচ্ছে, কবে বিয়ে করবেন তারা? যা বারবার ঘুরে-ফিরে সামনে আসে। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এবার এ ব্যাপারে অকপটে কথা বলেছেন অভিনেত্রী রুক্মিণী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এক শুভাকাঙ্ক্ষী টালি তারকাকে তাদের বিয়ের ব্যাপারে প্রশ্ন করেন। জবাবে রুক্মিণী বলেন, যেদিন আমাদের সবাই প্রশ্ন করা বন্ধ করবে, সেদিন সবাইকে চমকে দেব আমরা। আর ওই সময় আশ্চর্য হবে সবাই। তবে বলা যায় না, বিয়ে কার কপালে কখন, কার সঙ্গে। এরপরই জিহ্বা কাটেন তিনি।

প্রসঙ্গত, গত বছরই গুগলে সার্চ করে অবাক হয়েছিলেন দেব-রুক্মিণীর ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। জানা গিয়েছিল, দেব নাকি বিবাহিত! ২০২১ সালের ৬ মে নাকি রুক্মিণীকে বিয়ে করেছেন। এমনকি আরও বলা হয়, তাদের নাকি একটি সন্তানও রয়েছে।

এ ছাড়া এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়েছিল, তিনি টালিউডের সালমান খান কিনা। জবাবে যা বলেছিলেন, তা ছিল চমকে যাওয়ার মতো। তিনি বলেন, আমি কোনো খান হতে চাই না। দেব হয়েই ভালো আছি। যেখানে আছি, যার সঙ্গে আছি, বেশ ভালোই আছি। তার অর্থ এই নয়, আমি সিঙ্গেল ব্যাচেলর লাইফ কাটাব।

এ অভিনেতা রুক্মিণীকে বিয়ের ব্যাপারে বলেছিলেন, বিয়ে হচ্ছে ভাগ্যের ব্যাপার। এমনটা নয় যে, আমি বিয়ে করতে চাই না। অবশ্যই করব। একটা প্ল্যান চলছে, শিগগিরই হয়তো সবাই জানতে পারবে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

দেব-রুক্মিণীর বিয়ে নিয়ে যা জানা গেল

আপডেট সময় ০৬:৩৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫