সংবাদ শিরোনাম ::
Logo দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; খুলনা বিভাগে মৃদু তাপপ্রবাহ Logo ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী Logo যুক্তরাষ্ট্রে ইসলামিক সেন্টারে গুলি, দুই হামলাকারীসহ নিহত ৫ Logo ভেড়ার মতো প্রাণীটির নাম কেন দুম্বা? কোরবানির সাথে কী সম্পর্ক এটির? জেনে নিন Logo কোরবানীর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণ, ঋণ সুবিধা ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের উদ্যোগ Logo গ্রিন এনার্জিতে নতুন আশা: মহাকাশ থেকে আসবে তারবিহীন সৌরবিদ্যুৎ Logo ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo এবার পবিত্র হজের খুতবা দেবেন শায়খ আলী আল-হুযাইফি Logo জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা Logo গরুর কেন শিং থাকে? শিংয়ের কাজ কী?

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; খুলনা বিভাগে মৃদু তাপপ্রবাহ

সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আজ (মঙ্গলবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সেইসঙ্গে, পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গতকাল (সোমবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কি. মি.।  ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৫৭ মিলিমিটার।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৪ মিনিটে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; খুলনা বিভাগে মৃদু তাপপ্রবাহ

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; খুলনা বিভাগে মৃদু তাপপ্রবাহ

আপডেট সময় ০৭:০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬