সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ৭ জুন

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ৭ জুন

বাংলাদেশের আকাশে বুধবার (২৮ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে ৭ জুন শনিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বিষয়টি জানিয়েছেন।

সভায় জানানো হয়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার (২৯ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ৭ জুন (১০ জিলহজ) শনিবার দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে পশু কুরবানি করেন।

এর আগে মঙ্গলবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ৬ জুন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের ওই ঘোষণায় বলা হয়, সৌদির আকাশে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৬ জুন সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। আর ৫ জুন পবিত্র আরাফাত দিবস।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত ছুটি ছিল ৫ থেকে ১০ জুন পর্যন্ত (৬ দিন)। তবে দুই দিন অফিস করার শর্তে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ৭ জুন

আপডেট সময় ০৭:৩০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫