সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, দেশজুড়ে শীত বাড়বে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ১৪ ডিগ্রির ঘরে। আগামী কয়েকদিন রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে। এতে বাড়তে পারে শীতের অনুভূতি। সেই সঙ্গে শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার সকালে চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন ১৪ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে রোববার (১৭ নভেম্বর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ও চট্টগ্রামের সীতাকুণ্ডে, ৩২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ আবদুর রহমান জানিয়েছেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পাশাপাশি এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তবে এই সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সেই সঙ্গে শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পরদিন বুধবার (২০ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি রংপুর বিভাগে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, দেশজুড়ে শীত বাড়বে

আপডেট সময় ১২:২২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪