সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দেশে বন্যায় মৃত্যু বেড়ে ৬৭

দেশে বন্যায় মৃত্যু বেড়ে ৬৭

দেশের বিভিন্ন জেলায় বন্যায় মৃতের সংখ্যা আরও আটজন বেড়ে ৬৭ তে দাঁড়িয়েছে । মৃত ব্যক্তিদের মধ্যে ৪২ জন পুরুষ, ৭ জন নারী ও ১৮ শিশু। সর্বশেষ হালনাগাদ তথ্যে বন্যায় এই প্রাণহানির চিত্র তুলে ধরেছে  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এসব তথ্য গতকাল সোমবার রাতে প্রকাশিত হয়।এর একদিন আগে (রোববার) মৃতের সংখ্যা ছিল ৫৯ জন।

মন্ত্রণালয়ের দুর্যোগসংক্রান্ত দৈনিক প্রতিবেদনে বলা হয়, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ফেনীতে ২৬, কুমিল্লায় ১৭, নোয়াখালীতে ১১, চট্টগ্রামে ৬, কক্সবাজারে ৩, খাগড়াছড়িতে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১ ও মৌলভীবাজারে ১ জন রয়েছেন। এ ছাড়া মৌলভীবাজারে একজন নিখোঁজ আছেন।

বন্যায় প্লাবিত হয়েছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেটের ৬৮টি উপজেলা।

এখনো ৬ লাখ ৫ হাজার ৭৬৭টি পরিবার পানিবন্দী হয়ে আছে বলে প্রতিবেদনে জানানো হয়। সেখানে বলা হয়, ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫১ লাখ ৮ হাজারের বেশি। ক্ষতিগ্রস্ত মানুষের আশ্রয়ের জন্য ৩ হাজার ৬১৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এগুলোয় ৩ লাখ ৬ হাজারের বেশি মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

দেশে বন্যায় মৃত্যু বেড়ে ৬৭

আপডেট সময় ১২:৩২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪