সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দেশে বন্যা নিয়ে পূর্বাভাস কেন্দ্রের সর্বশেষ সতর্কবার্তা

আগামী ২ দিন সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। সারিগোয়াইন, যাদুকাটা নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে। এছাড়া রংপুর বিভাগে তিস্তা নদীর পানি আগামী ২ দিন বেড়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

আজ মঙ্গলবার (৩ জুন) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, সিলেট জেলার সুরমা, কুশিয়ারা ও মৌলভীবাজার জেলার মনু নদীর পানি সমতল বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল আগামী ৪৮ ঘণ্টা বৃদ্ধি পেতে পারে এবং বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। সারিগোয়াইন, যাদুকাটা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং বিপৎসীমা অতিক্রম করতে পারে।

মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার মনু, খোয়াই, সোমেশ্বরী, ধলাই নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে। এই সময়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার জেলার প্রধান নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।

এতে আরও বলা হয়, ব্রহ্মপুত্র নদ ও যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী ২ দিন অব্যাহত থাকতে পারে তবে বিপৎসীমার নিচে প্রবাহিত হতে পারে। ৩য় দিন নদ-নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং ৪ র্থ ও ৫ম দিন হ্রাস পেতে পারে।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় হ্রাস পেতে পারে। তবে পরবর্তী ২ দিন বৃদ্ধি পেতে পারে এবং তিস্তা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

এদিকে আগামী ২ দিন চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু, মাতামহুরূ নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। এদিকে পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী ৫ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

দেশে বন্যা নিয়ে পূর্বাভাস কেন্দ্রের সর্বশেষ সতর্কবার্তা

আপডেট সময় ০২:৩১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫