সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ইটভাটার ধোঁয়ায় প্রায় দুইশো বিঘা জমির ধান নষ্ট Logo প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত Logo তাপপ্রবাহ চলবে আরও ২-৩ দিন, এরপরেই স্বস্তির বৃষ্টির আভাস Logo রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ, দেশজুড়ে ২৭ জেলায় প্রায় একই অবস্থা Logo প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ড. সাইমুম পারভেজ Logo সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে, ২৪ জেলায় তাপপ্রবাহ Logo ধরিত্রী দিবসে বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাব এবং জেআইএসসি’র সবুজ আয়োজন Logo শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার Logo সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

ধরিত্রী দিবসে বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাব এবং জেআইএসসি’র সবুজ আয়োজন

ধরিত্রী দিবসে বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাব এবং জেআইএসসি'র সবুজ আয়োজন

‘ধরিত্রী দিবস’ উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি। ইংলিশ অ্যাক্সেস স্কলারশিপ প্রোগ্রামের আওতায় জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজ (জেআইএসসি) এবং প্রকৃতি ও জীবন ক্লাব বরিশালের যৌথ আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা ও জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান কবি সালেহ এম শেলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি অধ্যাপক মফিজুর রহমান। ক্লাবের সাধারণ সম্পাদক অ্যালবার্ট রিপন বল্লভের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল সত্যজিৎ রায়, প্রকৃতি ও জীবন ক্লাব বরিশালের সমন্বয়কারী সাঈদ পান্থ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি প্রকৌশলী অমন কৃষ্ণ রায়, শিক্ষক সাদিয়া আফরিন দোলা, সুমাইয়া বিনতে মাহমুদ সুমি, মো. ফাইজুর রহমান রাতুলসহ আরও অনেকে।

কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। আলোচনা সভার পাশাপাশি রচনা ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা হয়। পরে অতিথিরা অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দেন।

ধরিত্রী দিবসে বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাবের র‍্যালি-গাছের চারা বিতরণ

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন করে তুলতে হবে। দেশপ্রেম ও প্রকৃতিপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বৃক্ষরোপণের মাধ্যমে ধরিত্রীকে রক্ষা করা সম্ভব। তারা আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

বর্ণাঢ্য এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে পড়েছে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

ধরিত্রী দিবসে বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাব এবং জেআইএসসি’র সবুজ আয়োজন

আপডেট সময় ০৬:৩৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬