নতুন যুগের ব্যাটারি, চার্জ ছাড়াই টানা ৫০ বছর ব্যবহারযোগ্য

চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ‘বেটাভোল্ট’ একটি যুগান্তকারী ব্যাটারি নিয়ে আসতে যাচ্ছে। এই নতুন প্রজন্মের ব্যাটারি কোনো চার্জ ছাড়াই ৫০ বছর পর্যন্ত ব্যবহার করা যাবে বলে দাবি করেছে তারা।

এই পারমাণবিক ব্যাটারিতে ছোট্ট একটি মডিউলে ৬৩টি আইসোটোপ স্থাপন করা হয়েছে, যা মুদ্রার চেয়েও ছোট আকৃতির।

বর্তমানে ব্যাটারিটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, এবং শিগগিরই বাণিজ্যিকভাবে এটি ব্যবহার শুরু হবে।

স্মার্টফোন ছাড়াও মহাকাশ যন্ত্র, এআই ডিভাইস, চিকিৎসা সরঞ্জাম, মাইক্রোপ্রসেসর, উন্নত সেন্সর, ছোট ড্রোন এবং মাইক্রো-রোবটের মতো আধুনিক প্রযুক্তিপণ্য চালাতে এই ব্যাটারি ব্যবহার করা যাবে।

নিরাপত্তার দিক থেকেও এটি প্রচলিত ব্যাটারির তুলনায় অনেক এগিয়ে। এতে আগুন ধরার ঝুঁকি নেই এবং তাপমাত্রা বৃদ্ধিতেও নিরাপদ। পারমাণবিক শক্তি ব্যবহৃত হলেও এতে তেজস্ক্রিয়তার কোনো ঝুঁকি নেই।

২০২৫ সালের মধ্যে এই নতুন ব্যাটারি বাজারে আনার পরিকল্পনা করেছে বেটাভোল্ট।

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

নতুন যুগের ব্যাটারি, চার্জ ছাড়াই টানা ৫০ বছর ব্যবহারযোগ্য

আপডেট সময় ০৩:২০:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫