সংবাদ শিরোনাম ::
Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ Logo জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

নায়িকা আলিয়া আবারও গায়িকা হলেন

নায়িকা আলিয়া আবারও গায়িকা হলেন। ছবিঃ সংগৃহীত

বলিউডে অভিনেত্রী হিসেবে ইতোমধ্যে বেশ শক্ত জায়গা তৈরি করে নিয়েছেন আলিয়া ভাট। ‘গ্ল্যামার গার্ল’ তকমা থেকে বেরিয়ে নিজেকে ভেঙেছেন বহুমাত্রিক রূপে। শুধু অভিনয়েই নয়, গানেও তার দক্ষতা দেখিয়েছেন আগেই। আবার সেই দক্ষতার ঝলক দেখালেন আলিয়া।

নিজের নতুন সিনেমা ‘জিগরা’র গানে কণ্ঠ দিয়েছেন আলিয়া ভাট। সম্প্রতি প্রকাশিত গানটিতে আলিয়ার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন দিলজিৎ দোসাঞ্জ। গানের ভিডিওতে দেখা গেছে তাদের দুই জনকেই।

এর আগেও দিলজিতের সঙ্গে এক গানে কণ্ঠ মিলিয়েছিলেন আলিয়া। ২০১৬ সালে প্রশংসিত ‘উড়তা পাঞ্জাব’ সিনেমায় ‘এক কুড়ি’ শিরোনামে একটি গানে কণ্ঠ দেন আলিয়া-দিলজিৎ, যা এখনো শ্রোতাদের মুগ্ধ করে। এবার ‘জিগরা’র ‘চল কুড়িয়ে’র গানের মাধ্যমে আবারও তারা আট বছর পর একসঙ্গে কাজ করলেন ।

আলিয়া ভাটের নতুন এ গানটি লিখেছেন হরমনজিৎ সিং, সংগীতায়োজন করেছেন মনপ্রীত সিং। গানের কথায় নারীর সংগ্রাম ও সাহসিকতা উঠে এসেছে।

ভক্তরা বলছেন, ‘দিলজিতের সঙ্গে মিলে আলিয়া আমাদের হৃদয় জিতে নিয়েছেন।’ ‘দিলজিতের এনার্জির সঙ্গে আলিয়ার কণ্ঠ দারুণভাবে মিলে গেছে’ বলেও মন্তব্য করেছেন অনেকে।

ভাসান বালা পরিচালিত ‘জিগরা’ সিনেমায় ভাইবোনের ভালোবাসা ও মমতার বন্ধন দেখানো হয়েছে। এতে আলিয়ার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন বেদাং রায়না। আগামী ১১ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবার কথা।

আপলোডকারীর তথ্য

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

নায়িকা আলিয়া আবারও গায়িকা হলেন

আপডেট সময় ১১:৫৩:১২ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪