সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

নিউজিল্যান্ডের বর্ষসেরা পাখি ‘হোইহো’ পেঙ্গুইন

বর্ষসেরা পাখি ‘হোইহো’ পেঙ্গুইন

স্বকীয় বৈশিষ্ট্যের প্রাণী বৈচিত্র্যের দেশ নিউজিল্যান্ডে এবছরের সেরা পাখি নির্বাচিত হয়েছে হলুদ চোখের ভীষণ লাজুক পেঙ্গুইন ‘হোইহো’। যেহেতু নির্বাচিত হয়েছে,অতএব বলাই যায় যে রীতিমতো ভোটে জিতে বছরের বর্ষসেরা পাখির খেতাব জিতেছে এই বিরল প্রজাতির পেঙ্গুইন। কিন্তু পেঙ্গুইনের নাম কেন হোইহো? এর উত্তর আছে নিউজিল্যান্ডের মাওরি আদিবাসীদের কাছে, মাওরি ভাষায় হোইহো মানে কোলাহল। এই পেঙ্গুইন প্রজাতিটিও ভীষণ কোলাহল করে, সারাক্ষণ ডাকাডাকি করে এরা। আর এজন্যই এদের নাম রাখা হয় হোইহো।

হোইহো পেঙ্গুইন শুধু নিউজিল্যান্ডের সাউথ ও চাথাম দ্বীপে দেখা যায়। গত ১৫ বছরে এই পেঙ্গুইনের সংখ্যা ৭৮ শতাংশ হ্রাস পেয়েছে।

‘ফরেস্ট অ্যান্ড বার্ড’ নামে পরিবেশ সংগঠন প্রতি বছর নিউজিল্যান্ডে ‘বার্ড অব দ্য ইয়ার’ প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো বিলুপ্তির ঝুঁকিতে থাকা বিভিন্ন প্রজাতিকে রক্ষা করা ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়ে গণসচেতনতা বাড়ানো।

নিউজিল্যান্ডে শৈশব থেকেই নাগরিকদের মধ্যে দেশীয় পাখি ভালোবাসতে শেখানো হয়। এবারে দেশটির এই প্রতিযোগিতায় ৫০ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করে। এতে সারাক্ষণ ডাকাডাকি করা বিলুপ্ত প্রায় ‘হোইহো’ পেঙ্গুইনকে ভোট দিয়ে বর্ষসেরা পাখি নির্বাচিত করা হয়।

ফরেস্ট অ্যান্ড বার্ডের প্রধান নির্বাহী নিকোলা টকি বলেন, ‘হোইহো বিলুপ্তির বিষয়টিতে আলোচনায় আনার জন্য এর চেয়ে ভালো সময় আর হতে পারে না। ঐতিহ্যবাহী এই পেঙ্গুইন আমাদের চোখের সামনে বিলুপ্ত হয়ে যাচ্ছে।’ স্থলভাগে নিবিড় সংরক্ষণ প্রচেষ্টা সত্ত্বেও হোইহো পেঙ্গুইন জালে আটকে ও সমুদ্রের পানিতে ডুবে মারা যাচ্ছে বলে জানান নিকোলা টকি।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

নিউজিল্যান্ডের বর্ষসেরা পাখি ‘হোইহো’ পেঙ্গুইন

আপডেট সময় ০৪:১৩:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪