সংবাদ শিরোনাম ::
Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ Logo জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

নিম্নচাপটি এখন লঘুচাপে পরিণত, আকাশ মেঘলা, তাপমাত্রা বৃদ্ধির আভাস

টানা দুইদিন অবিরত বৃষ্টির পর ঢাকায় আজ কিছুটা রোদের দেখা মিলেছে তবে আকাশ মেঘলা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে দেশের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সকালে আবহাওয়াবিদ ড. ওমর ফারুক জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে ভারতের আসাম অঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বর্তমানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চলছে, তবে আগামীকাল থেকে তা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের পশ্চিমাঞ্চলে আগামী এক-দু’দিনের মধ্যে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৮ মিলিমিটার এবং সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীর মাইজদিতে, যেখানে ২৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

নিম্নচাপটি এখন লঘুচাপে পরিণত, আকাশ মেঘলা, তাপমাত্রা বৃদ্ধির আভাস

আপডেট সময় ১২:৫৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫