নিষেধাজ্ঞার ৯২ দিন পর কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু

কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধির জন্য গত ১ মে থেকে ২ আগস্ট পর্যন্ত দীর্ঘ ৯২ দিনের মৎস আহরণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে হয়েছে।  শনিবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে শুরু হয়েছে মৎস্য আহরণ।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) জানিয়েছে, নিষেধাজ্ঞা সময়কালে হ্রদে প্রায় ৬০ মেট্রিক টন কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। কাপ্তাই হ্রদে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে প্রায় ২৬ হাজার জেলে।

রাঙামাটি মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি উদয়ন বড়ুয়া বলেন, ‘এবার বন্ধের শুরু থেকে পর্যাপ্ত বৃষ্টির ফলে কাপ্তাই হ্রদে যথেষ্ট পানি থাকায় মাছ প্রথম থেকেই প্রজনন এবং বড় হওয়ার সুযোগ পেয়েছে। তাই আশা করছি, এবার পর্যাপ্ত মাছ পাওয়া যাবে। এ ছাড়া ব্যবসায়ীরা সব প্রস্ততি সেরে নিয়েছে। রবিবার সকাল থেকে বিএফডিসি ঘাটে মাছ আসতে শুরু করবে।’

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

নিষেধাজ্ঞার ৯২ দিন পর কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু

আপডেট সময় ১১:৪৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫