যন্ত্র-দানবের এই শহরে চলছে সংঘবদ্ধ শব্দ-সন্ত্রাস
নীরবে সবাইকে করছে কত যে সর্বনাশ!
নিদারুণ শব্দ সন্ত্রাস চেনা শহরে অজানা বিনাশ,
সময় থাকতে সকলে হবে কি সাবধান!
এসব নীরব ঘাতক শব্দ সন্ত্রাসী যায় না দেখা
চোখে দেখে, হাত কড়ায় বেঁধে যায় না তাদের ধরা।
শুধুই কর্ণ দিয়ে শোনা যায় তার ধ্বংস ক্ষমতা,
কি যে তাহার তীব্র স্বরের সর্বনাশা গোপন আস্তানা!
কখনো প্রাইভেট কারে কখনো লক্কর ঝক্কর ট্রাকে
শব্দ সন্ত্রাসীরা চারপাশ কাপিয়ে তবে ছুটে,
প্রচণ্ড শব্দবোমা ছুঁড়ে দেয় আমাদের বসতিতে,
কেউ করে না কর্ণপাত রুখে দাঁড়ায় না সন্ত্রাসে।
আমাদের চারপাশে তাদের স্বঘোষিত অবস্থান
যাদের অযাচিত কর্মকাণ্ডে তেঁতিয়ে উঠছে বাসস্থান,
অপরিকল্পিত নির্মাণ যজ্ঞে গাড়ির হর্নে ওদের সঙ্গবাস,
গগনবিদারী শব্দসন্ত্রাসী শিশু-বৃদ্ধদের করছে সর্বনাশ।
বাস-ট্রেন স্টেশনের কাছে বাস করছে মানুষজন
স্কুল-আবাসিক এলাকায় ট্রাক-টেম্পুর স্টেশন।
যেখানে বধির হয়ে জন্মায় গর্ভবতীর গর্বের ধন,
শব্দসন্ত্রাস মা ও শিশুদের করছে ক্ষতিসাধন।
উচ্চস্বরে গান-বাজনায় কত যে শব্দসন্ত্রাসীর উৎপাত
অবসাদে কাটে আমাদের শিশুদের দিনানিপাত,
নীরর ঘাতকে এভাবে চলবে আর কত কুপোকাত।
সবুজে-শ্যামলে চাই না আর শব্দসন্ত্রাস এই শহরে ভাই
আমরা গণ-সচেতনতায় রুখে দাঁড়াবো সবাই,
মিছিলে শ্রমিক জনতা, চালক ভাই, সকলে মিলে যাই।
মাসুদুর রহমান 




















