নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার অঙ্গীকার করেছে আইআরজিসি

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার অঙ্গীকার করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রোববার তাদের নিজস্ব ওয়েবসাইট ‘সেপাহ নিউজ’-এ প্রকাশিত এক বিবৃতিতে নেতানিয়াহুকে ইঙ্গিত করে এই বাহিনী বলেছে, ‘যদি এই শিশু হত্যাকারী বেঁচে থাকে, তবে আমরা আমাদের পূর্ণ শক্তি দিয়ে তার পিছু নেব এবং তাকে খুঁজে বের করে হত্যা করব।‘

দুই সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বর্তমান শাসনামলের অবসানের আহ্বান জানিয়ে এই সংঘাতের সূচনা করেছিলেন। যুদ্ধের প্রথম দিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক হামলায় ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার মৃত্যুর পর তার দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি এখন ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করছেন।

এর আগে চলতি সপ্তাহে নেতানিয়াহু এক অস্পষ্ট হুমকি দিয়েছিলেন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেমের বিরুদ্ধে ইসরায়েল কী পদক্ষেপ নিতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘আমি কোনো সন্ত্রাসী সংগঠনের নেতার জন্যই জীবন বীমা পলিসি ইস্যু করব না।‘

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার অঙ্গীকার করেছে আইআরজিসি

আপডেট সময় ০৩:৩৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬