সংবাদ শিরোনাম ::
Logo পৃথিবীর অষ্টম জীববৈচিত্র্যময় দেশটিতেই কেবল এই বন্যপ্রাণীগুলো দেখা যায় Logo শুক্রবার ও শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায় Logo ঢাকাসহ ১০ জেলায় তাপপ্রবাহ, বিস্তৃত হতে পারে Logo সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo মাঝারি রূপ নিচ্ছে তাপপ্রবাহ,তাপমাত্রা হতে পারে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস Logo রেলমন্ত্রীর আশ্বাস: পরিবেশের ক্ষতি করে সিআরবিতে কোনো প্রকল্প নয় Logo বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী Logo জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, কয়েক এলাকায় ৩ মিটার পর্যন্ত সুনামির আঘাত Logo ইরানি জাহাজ জব্দ, পাকিস্তানে শান্তি আলোচনা অনিশ্চিত Logo সংরক্ষিত ৩৬ নারী আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নেতানিয়াহুর বাড়িতে আবার বোমা হামলা

নেতানিয়াহুর বাড়িতে আবার বোমা হামলা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে দুটি ‘ফ্ল্যাশ বোমা’ নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৬ নভেম্বর) ইসরায়েলের উত্তরাঞ্চলে সিজারিয়া শহরে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

ইসরায়েলি নিরাপত্তাবাহিনী জানিয়েছে, নেতানিয়াহুর বাড়ির সামনে বাগানে দুটি আগুনের গোলা এসে পড়ে। ঘটনাটিকে তারা ‘গুরুতর’ বলে বর্ণনা করেছে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। এছাড়া এ সময় প্রধানমন্ত্রী ও তার পরিবারের কেউ বাড়িটিতে ছিলেন না।

এরই মধ্যে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের নিরাপত্তাবাহিনী। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

রোববার ভোরে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে বলেন, ‘ঘটনাটি সমস্ত রেড লাইন অতিক্রম করেছে। এ ব্যাপারে নিরাপত্তা ও বিচার বিভাগকে পদক্ষেপ নিতে বলা হয়েছে।’

এর আগে গত ১৯ অক্টোবর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল। ওই হামলার সময়েও নেতানিয়াহু ও তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। তবে হামলার জবাবে গাজা-লেবানন শিকার হয়েছিল বর্বর বিমান হামলার।

আপলোডকারীর তথ্য

Shuvo

পৃথিবীর অষ্টম জীববৈচিত্র্যময় দেশটিতেই কেবল এই বন্যপ্রাণীগুলো দেখা যায়

নেতানিয়াহুর বাড়িতে আবার বোমা হামলা

আপডেট সময় ০২:০০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪