সংবাদ শিরোনাম ::
Logo কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ভাওয়াল জাতীয় উদ্যানে গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্যের ভাগাড়! Logo প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ইটভাটার ধোঁয়ায় প্রায় দুইশো বিঘা জমির ধান নষ্ট Logo প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত Logo তাপপ্রবাহ চলবে আরও ২-৩ দিন, এরপরেই স্বস্তির বৃষ্টির আভাস Logo রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ, দেশজুড়ে ২৭ জেলায় প্রায় একই অবস্থা Logo প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ড. সাইমুম পারভেজ Logo সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে, ২৪ জেলায় তাপপ্রবাহ Logo ধরিত্রী দিবসে বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাব এবং জেআইএসসি’র সবুজ আয়োজন

পঞ্চগড়ে সীমান্ত এলাকায় আহত নীলগাই উদ্ধার

পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে আহতাবস্থায় একটি নীলগাই উদ্ধার করেছে বন বিভাগ। রোববার (১১ মে) সকালে উপজেলা সদরের গড়িনাবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী সরকার পাড়ার একটি ভুট্টা ক্ষেতে গাইটি দেখতে পান স্থানীয়রা। পঞ্চগড় প্রাণিসম্পদ বিভাগের কর্মীরা সেখানেই চিকিৎসার ব্যবস্থা করেন।

বন বিভাগ ও স্থানীয়রা জানান, সরকার পাড়ার একটি ভুট্টা ক্ষেতে নীলগাই দেখার পর বন বিভাগে খবর দেওয়া হয়। দুপুরে বন বিভাগের কর্মীরা এসে এটি উদ্ধার করেন। এসময় তার পা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়।

সরকারপাড়া গ্রামের জয়নুল হক বলেন, আমার ভুট্টা ক্ষেতে নীলগাইটি লুকিয়ে ছিল। আহত হওয়ায় বাইরে বের হতে পারছিল না।

পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ভিএফএ) রেজাউল করিম জানান, বন বিভাগ কার্যালয়ে এনে আহত নীলগাইটির প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এটি স্ত্রী নীলগাই, বয়স আনুমানিক দুই বছর। নীলগাইটির পা-সহ শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত হয়েছে। ক্ষতগুলো দেখে মনে হচ্ছে ছয়-সাত দিন আগের। ভারত থেকে কাঁটাতারের বেড়া পার হতে গিয়ে এ ধরনের ক্ষত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বন বিভাগের পঞ্চগড় সদর উপজেলা বিট কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, ‘গ্রামবাসী একটি নীলগাই ধরেছে, এমন খবর পেয়ে আমরা সেটিকে উদ্ধার করে আমাদের কার্যালয়ে নিয়ে এসেছি। আহত নীলগাইটিকে পঞ্চগড় সদর উপজেলা ভেটেরিনারি হাসপাতালের চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানে চিকিৎসা দেওয়া ও পর্যবেক্ষণের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রাণীটির বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

আপলোডকারীর তথ্য

Shuvo

কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত

পঞ্চগড়ে সীমান্ত এলাকায় আহত নীলগাই উদ্ধার

আপডেট সময় ০৬:৫১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫