সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

পদ্মা সেতু হয়ে খুলনা-বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু ২৪ ডিসেম্বর

ঢাকা থেকে খুলনা নতুন রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে আগামী ২৪ ডিসেম্বর। এরমধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর-খুলনা-বেনাপোল রুটে নতুন দুই জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে।

বুধবার (১৮ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

আগামী ২৪ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান নতুন দুই জোড়া ট্রেন চলাচল উদ্বোধন করবেন।

রেলপথ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, খুলনা-ঢাকা-খুলনা রুটে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস সাপ্তাহিক একদিনের বিরতি রেখে নিয়মিত যাতায়াত করবে।

এই রুট চালু হওয়ায় যাতায়াতের সময় কমেছে। নতুন চালু করা এ ট্রেনে মাত্র পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে খুলনা অথবা বেনাপোল পৌঁছানো যাবে। যা বর্তমানে ট্রেনে ঢাকা থেকে টাঙ্গাইল-ঈশ্বরদী হয়ে খুলনা যেতে সময় লাগে ৯ ঘণ্টা ৩০ মিনিট এবং রাজবাড়ী হয়ে বেনাপোল যেতে ৭ ঘণ্টা ৩৫ মিনিট লাগে।

নতুন ট্রেনের মধ্যে জাহানাবাদ এক্সপ্রেস (৮২৫) খুলনা থেকে ভোর ৬টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল ৯টা ৪৫ মিনিটে। এবং ৮২৬ নম্বর ট্রেনটি ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে খুলনা পৌঁছাবে রাত ১১টা ৪০ মিনিটে।

যাত্রাপথে ট্রেনটি নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, লোহাগাডা, কাশিয়ানী জংশন এবং ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রা বিরতি করবে।

অন্যদিকে, রূপসী বাংলা এক্সপ্রেস (৮২৮) সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা ছেড়ে বেনাপোল পৌঁছাবে দুপুর ২টা ৩০ মিনিটে। এবং বেনাপোল থেকে ৮২৭ নাম্বার ট্রেনটি দুপুর সাড়ে ৩টায় বেনাপোল ছেড়ে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে।

দুটি ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন থাকবে সোমবার। এবং ট্রেন দুটিতে ১২টি কোচে মোট ৭৬৮টি আসন থাকবে। যাত্রাপথে ট্রেনটি যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রাবিরতি করবে।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

পদ্মা সেতু হয়ে খুলনা-বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু ২৪ ডিসেম্বর

আপডেট সময় ০২:৫৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪