পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ বুধবার দিবাগত শেষরাত থেকে রমজান মাসের রোজা রাখবেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য জানায়।

বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখার কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

দেশের আকাশে আজ চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল থেকে শুরু হবে সিয়াম সাধনার মাস পবিত্র রমজান।

জাতীয় চাঁদ দেখা কমিটির এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সভায় আরও উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ কমিটির অন্যান্য সদস্য ও বিশিষ্ট আলেমরা। দেশের ৬৪ জেলা থেকে আসা তথ্য যাচাই-বাছাই করে সভার শেষে রমজান শুরুর চূড়ান্ত ঘোষণা দেয়া হয়।

জনপ্রিয় সংবাদ

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

আপডেট সময় ০৬:৫৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬