সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
পরিবেশ অধিদপ্তরের দূষণরোধী অভিযান চলছে  

পরিবেশ দূষণের দায়ে ২৪ কোটি ৬১ লাখ টাকা জরিমানা, ৬৭০ টি ইটভাটা বন্ধ এবং প্রায় ২ লাখ কেজি পলিথিন জব্দ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর সারা দেশে দূষণবিরোধী অভিযান পরিচালনা করছে। এই অভিযানে সর্বশেষ তথ্য মতে, ২৪ কোটি ৬১ লাখ টাকা জরিমানা, ৬৭০ টি অবৈধ ইটভাটা বন্ধ এবং প্রায় ২ লাখ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এতে আরও জানানো হয়:

“এবছরের ২ জানুয়ারি থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ৮১৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময়ে ১ হাজার ৭৫৫টি মামলা করা হয় এবং ২৪ কোটি ৬১ লাখ ৩০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এই অভিযানে ৪৬০টি অবৈধ ইটভাটার চিমনী ভেঙে ফেলা হয় এবং ভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়। ২১০টি ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়। ১২৭টি ইটভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়। ১টি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ১ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ৬টি প্রতিষ্ঠানের ৮টি ট্রাকে থাকা সীসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করা হয় এবং কারখানা বন্ধ করে দেওয়া হয়।

এর আগে গত ৩ নভেম্বর ২০২৪ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত পলিথিনবিরোধী ৩৮৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৭০১টি প্রতিষ্ঠান থেকে ৫৬ লাখ ৪৯ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। মোট ১ লক্ষ ৮৬ হাজার ৯০৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

সর্বশেষ অভিযানের তথ্য: ২৮ এপ্রিল ২০২৫ তারিখে ঢাকা মহানগরের আগারগাঁও ও খিলগাঁও এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে ২টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৬টি মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এই দিনে বরিশাল, চাঁদপুর ও রাজশাহীতে পলিথিন উৎপাদন ও বিক্রয়ের দায়ে ৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। ৪টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় এবং ৬৭০ কেজি পলিথিন জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন দোকান মালিক ও সাধারণ মানুষকে পলিথিনের ক্ষতি সম্পর্কে সতর্ক করা হয়।

একই দিন আশুলিয়ায় টায়ার পাইরোলাইসিস কারখানায় অভিযান চালানো হয়। ১টি মামলায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং কারখানা উচ্ছেদ করা হয়। একইভাবে, অবৈধ সীসা/ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় এবং কারখানা উচ্ছেদ করা হয়।

পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।”

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

পরিবেশ অধিদপ্তরের দূষণরোধী অভিযান চলছে  

পরিবেশ দূষণের দায়ে ২৪ কোটি ৬১ লাখ টাকা জরিমানা, ৬৭০ টি ইটভাটা বন্ধ এবং প্রায় ২ লাখ কেজি পলিথিন জব্দ

আপডেট সময় ১২:৪০:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫