পলিথিন বিরোধী কার্যক্রম সফল করতে তরুণদের অংশগ্রহণ জরুরি: রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের  উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন,পরিবেশ সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ কমাতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। পলিথিন বিরোধী কার্যক্রম সফল করতে তরুণদের ব্যাপক অংশগ্রহণ অপরিহার্য। পলিথিন ও পলিপ্রোপাইলিন ব্যাগের ব্যবহার বন্ধ করে টেকসই পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধকরণ কার্যক্রম এবং কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবকদের সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, এ ধরনের উদ্যোগ শুধু পরিবেশ রক্ষাই নয়, বরং জনসচেতনতা সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রকৃতিকে রক্ষা করতে হলে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। পলিথিনের বিকল্প পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ রেখে যেতে আমাদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (দূষণ নিয়ন্ত্রণ) তপন কুমার বিশ্বাস এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: কামরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে উপদেষ্টা পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধকরণ কার্যক্রম এবং কুয়াকাটা সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের প্রশংসা করেন এবং শতাধিক স্বেচ্ছাসেবকের হাতে সনদপত্র তুলে দেন।

তামিমকে নির্বাচিত সভাপতি হিসেবে দেখতে চান সাকিব আল হাসান

পলিথিন বিরোধী কার্যক্রম সফল করতে তরুণদের অংশগ্রহণ জরুরি: রিজওয়ানা হাসান

আপডেট সময় ০৬:৫৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫