পলিথিন ব্যাগমুক্ত বাজারকে দেওয়া হবে পুরস্কার : পরিবেশ উপদেষ্টা

পলিথিন ব্যাগ উৎপাদন, পরিবহন, বিপণন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এর বিকল্প হিসেবে পাট ও চটসহ পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার করতে হবে। শিক্ষার্থীরা এই কাজে উদ্বুদ্ধ ও সহায়তা করবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে রাজধানীর পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ মুক্ত বাজারকে পুরস্কার দেওয়া হবে।

রোববার পরিবেশ অধিদপ্তরের সভাকক্ষে উপদেষ্টার সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন ব্যবসায়ী মালিক সমিতির নেতারা। এ সময় ব্যবসায়ীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, পলিথিন পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। সরকার এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে। আমরা চাই ব্যবসায়ীরা এই উদ্যোগে অংশীদার হোক।
পরিবেশ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব (পদূনি) এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক।

জনপ্রিয় সংবাদ

অবহেলার জীবনগাছে পরিবেশবান্ধব অর্থনীতির নতুন আশা

পলিথিন ব্যাগমুক্ত বাজারকে দেওয়া হবে পুরস্কার : পরিবেশ উপদেষ্টা

আপডেট সময় ০৬:৪১:২০ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪