সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

পশ্চিমবঙ্গে বন্যা, মমতা বললেন ‘ম্যান মেড’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • 156

পশ্চিমবঙ্গে বন্যা, মমতা বললেন 'ম্যান মেড'

বঙ্গপোসাগরে নিম্নচাপের প্রভাবে গত কয়েক দিনে এমনিতেই পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে বৃষ্টিপাত হয়েছে বেশি। ফলে নদ-নদী ও অন্যান্য জলাশয়ের পানি বেড়ে নিচু এলাকাগুলোতে বন্যা দেখা দিয়েছে। একই সঙ্গে উড়িষ্যাও বন্যাক্রান্ত।

পশ্চিমবঙ্গ রাজ্যের ১০টি জেলার বিস্তির্ণ এলাকা বন্যার পানিতে ডুবে গেছে। এতে আক্রান্ত হয়েছেন এসব জেলার বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষ। বন্যা উপদ্রুত জেলাগুলো হলো হাওড়া, হুগলি, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান।

এর আগে প্রবল বৃষ্টিপাতে ঝাড়খণ্ড রাজ্যে দামোদর নদীর পানি বেড়ে যায়। গত সোমবার রাতে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) বাঁধ খুলে দেওয়া হয়। এতে নদীর উজানে থাকা ঝাড়খণ্ড থেকে ভাটির পশ্চিমবঙ্গ অংশে সোমবার ৯০ হাজার কিউসেক এবং মঙ্গলবার ২ লাখ ১০ হাজার কিউসেক পানি প্রবেশ করে। ফলে প্লাবিত হয় পশ্চিমবঙ্গ রাজ্যের এই দশ জেলা।

পশ্চিমবঙ্গে বন্যাকে মানবসৃষ্ট আখ্যায়িত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বুধবার দুপুরে হুগলির পুরশুড়া ব্লকের একটি সেতুতে দাঁড়িয়ে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। মমতা বলেন, ‘ম্যান মেড বন্যা, পরিকল্পনা করে বাংলাকে ডুবিয়েছে।’

কেন্দ্রের অসহযোগিতা এবং উদাসীনতায় বাংলায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে মন্তব্য করে মমতা বলেন, ‘সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে ডিভিসি থেকে। আমি নিজে ডিভিসি-র সঙ্গে কথা বলেছি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। এত জল এর আগে ছাড়া হয়নি।’ তিনি প্রশ্ন রেখে আরও বলেন, ‘যখন ৭০-৮০ শতাংশ জল ভরে যায়, তখন কেন জল ছাড়ে না ডিভিসি? কেন্দ্র ‘ড্রেনেজ’ করে না। নিজেদের রাজ্যগুলোকে বাঁচাচ্ছে। আর সবটা বাংলার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। বাংলা আর কত বঞ্চনা সহ্য করবে?’

এদিকে উড়িষ্যাতেও বন্যা দেখা দিয়েছে। এর কারণে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়েছে ১১ হাজারের বেশি মানুষকে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আকাশপথে বালাসোর জেলার বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে বসবাসকারী মানুষদের উদ্ধার ও প্রয়োজনীয় ত্রাণ সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

গভীর নিম্নচাপের কারণে উত্তর উড়িষ্যা এবং সুবর্ণরেখা নদী সংলগ্ন এলাকায় গত কয়েকদিনে ভারী বৃষ্টিপাত হয়েছে। এর ফলে এসব এলাকায় বন্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে বন্যায় রাজ্যগুলোতে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কৃষি, গবাদিপশু এবং মাছ চাষের বড় অর্থনৈতিক ক্ষতির শঙ্কা রয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

পশ্চিমবঙ্গে বন্যা, মমতা বললেন ‘ম্যান মেড’

আপডেট সময় ০৫:৫২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪