পাকিস্তানকে বাংলাওয়াশ করে সিরিজ জয় বাংলাদেশের

পাকিস্তানকে বাংলাওয়াশ করে সিরিজ জয় বাংলাদেশের। ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে বাংলাওয়াশ করল বাংলাদেশ। ভয়ঙ্কর দাপট দেখিয়ে বাংলাদেশ টেস্ট সিরিজ জিতল ২-০ ব্যবধানে। আজ মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে চা-বিরতির আগে বাংলাদেশ ১৮৫ রানের লক্ষ্যে পৌঁছায় ৪ উইকেট হারিয়ে।

ঠিক একই মাঠে পাকিস্তানকে প্রথম টেস্টে ১০ উইকেটে হারায় বাংলাদেশ। ঐতিহাসিক সাফল্যের পথ ধরে দ্বিতীয় টেস্টে আসে ৬ উইকেটের জয়। বিদেশের মাটিতে টেস্টে বাংলাদেশের তৃতীয় সিরিজ জয়ের ঘটনা এটি।

২০২২ সালে ইংল্যান্ড ৩-০ ব্যবধানে পাকিস্তানের মাটিতে সিরিজ জিতেছিল। নিজেদের মাটিতে পাকিস্তান মোটে দু’বারই হোয়াইটওয়াশ হয়েছে।

কঠিন কাজটা বাংলাদেশ সহজ করেছে দলীয় পারফরম্যান্সে। দুই টেস্টেই ব্যাটে-বলে অবদান রেখেছেন সবাই। একেক ইনিংসে হাল ধরেছেন একেকজন। তাতেই এসেছে অবিস্মরণীয় সাফল্য। পাকিস্তানের মাটিতে এই সিরিজের আগে কোনো ফরম্যাটেই জয় ছিল না বাংলাদেশের।

২য় টেস্টের সংক্ষিপ্ত স্কোরঃ পাকিস্তান: ২৭৪ ও  ১৭২ বাংলাদেশ: ২৬২ ও ১৮৫/৪

১৫ বছর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। তবে বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের দ্বন্দের জেরে সেবার খেলেছিল দ্বিতীয় সারির ক্যারিবিয়ান দল। এছাড়া জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জেতার স্বাদ পায় বাংলাদেশ। সেটা অবশ্য ছিল এক ম্যাচের সিরিজ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

পাকিস্তানকে বাংলাওয়াশ করে সিরিজ জয় বাংলাদেশের

আপডেট সময় ০৩:৫৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪