সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

পাকিস্তানি সংবাদমাধ্যমের ১৬ ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করলো ভারত

কাশ্মীরেরপেহেলগাম সন্ত্রাসী হামলার পর উসকানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল বিষয়বস্তু ছড়িয়ে দেওয়ার অভিযোগে ভারতে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে এসব ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয় বলে আজ সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

নিষিদ্ধ প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে– ডন, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, জিও নিউজ এবং সুনো নিউজের নিউজ চ্যানেল। সাংবাদিক ইরশাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা এবং মুনিব ফারুকের ইউটিউব চ্যানেলগুলোও নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ করা অন্যান্য চ্যানেলের মধ্যে রয়েছে দ্য পাকিস্তান রেফারেন্স, সামা স্পোর্টস, উজাইর ক্রিকেট এবং রাজি নামা। এগুলোর সাবস্ক্রাইবার ছয় কোটি ৩০ লাখের মতো।

ভারত সরকারের ভাষ্যমতে, এই ইউটিউব চ্যানেলগুলো ভারত, এর সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে উসকানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল বিষয়বস্তু, মিথ্যা এবং বিভ্রান্তিকর বর্ণনা এবং ভুল তথ্য প্রচার করছে। পেহেলগাম ট্র্যাজেডির পর প্রতিবেশী দু দেশ ভারত–পাকিস্তানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে, এ অবস্থায় এমন কাজ করছে ওই চ্যানেলগুলো।

এছাড়া বিবিসিকেও সতর্কবার্তা দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগ জানিয়েছে, সন্ত্রাসী হামলার বিষয়ে প্রতিবেদন সম্পর্কে বিবিসি ভারতের প্রধান জ্যাকি মার্টিনের কাছে দেশের তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। সন্ত্রাসীদের জঙ্গি হিসেবে উল্লেখ করে বিবিসিতে একটি আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে। সূত্র জানিয়েছে, সরকার বিবিসির প্রতিবেদন পর্যবেক্ষণ করবে।

গত ২২ এপ্রিল একদল সন্ত্রাসী কাশ্মীরের পেহেলগামের বৈসরান তৃণভূমিতে ছুটি কাটাতে আসা পর্যটকদের ওপর গুলি চালায়। এতে ২৬ জন নিহত হন। এ নিয়ে একে অপরকে দোষারোপ করছে ভারত ও পাকিস্তান।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

পাকিস্তানি সংবাদমাধ্যমের ১৬ ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করলো ভারত

আপডেট সময় ০৫:১১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫