পাকিস্তানে ট্রেনে বালুচ স্বাধীনতাকামীদের হামলা, জিম্মি অনেকে

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে চলন্ত ট্রেনে হামলা চালিয়েছে বেলুচিস্তানের স্বাধীনতাকামীরা। ট্রেনটিতে ৪৫০ জনের বেশি যাত্রী রয়েছে যাদেরকে জিম্মি করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (১১ মার্চ) সকালের দিকে বালুচদের ছোড়া গুলিতে ট্রেনের চালকসহ কয়েকজন যাত্রী আহত হন। পরে ট্রেনে উঠে সেটির নিয়ন্ত্রণ নেন সশস্ত্র হামলাকারীরা।

এক বিবৃতিতে বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলা দায় স্বীকার করে বলেছে, তাদের হামলায় ছয়জন নিহত হয়েছে এবং ট্রেনটি থেকে তারা নিরাপত্তা বাহিনীর সদস্যসহ শতাধিক মানুষকে জিম্মিও করেছে। বিএলএ স্বাধীনতার দাবিতে কয়েক দশক ধরে আন্দোলন করে আসা সশস্ত্র গোষ্ঠী।

জিম্মিদের মুক্ত করতে নিরাপত্তা বাহিনী অভিযান চালালে পরিণতি ‘মারাত্মক’ হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে তারা। যদিও নিহতের খবর এবং কাউকে জিম্মি করা হয়েছে কিনা প্রাদেশিক সরকার বা রেলওয়ের কেউ তা নিশ্চিত করেনি।

দেশটির রেলওয়ে কর্মকর্তারা বলেছেন, জাফর এক্সপ্রেস নামের ওই ট্রেনের ৯টি বগিতে ৪৫০ জনের বেশি যাত্রী ছিলেন। দক্ষিণপশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার পেশওয়ারের উদ্দেশে যাওয়ার সময় সেটি হামলা চালায় সশস্ত্র বন্দুকধারীরা।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

পাকিস্তানে ট্রেনে বালুচ স্বাধীনতাকামীদের হামলা, জিম্মি অনেকে

আপডেট সময় ০৭:১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫