সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

পাকিস্তানে ভারতের হামলা নিয়ে যা বলছে চীন, আমেরিকা, ইসরায়েল

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে গত মাসে হওয়া সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান ও তাদের নিয়ন্ত্রিত কাশ্মীর অংশে নয়া দিল্লির হামলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা।

পাকিস্তানে ভারতের হামলার মাধ্যমে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা যে মাত্রায় গেল, তাকে ‘লজ্জাজনক’ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা ঠিক ওভাল অফিসে ঢোকার সময়ই খবরটা পেলাম।”

ট্রাম্প বলেন, “আমি মনে করছি অতীতের কিছু ঘটনার উপর ভিত্তি করে মানুষ জানত যে কিছু ঘটতে চলেছে। তারা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। তারা অনেক, অনেক যুগ ধরে একে অপরের সঙ্গে লড়াই করে আসছে।

“সঠিক করে বলা হলে, এক শতক ধরে তারা লেগে আছে বলে মনে করতে পারেন। আশা করছি এটি দ্রুতই শেষ হবে।”

পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার বিষয়ে সতর্ক নজর রাখছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যিনি এখন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন। পাকিস্তানে আক্রমণের পর মঙ্গলবার রাতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ফোনে রুবিওকে দেশের সামরিক পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাস।

ভারতের হামলাকে ‘দুঃখজনক’ অভিহিত করে বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, “আমরা ভারত ও পাকিস্তান উভয়কেই শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেওয়ার, শান্ত ও সংযত থাকার এবং পরিস্থিতি আরও জটিল করে তোলে এমন পদক্ষেপ এড়ানোর আহ্বান জানাচ্ছি।”

পাকিস্তানে হামলার পর ভারতের প্রতি সমর্থন জানিয়েছে  ইসরায়েল। ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত রুবেন আজার এক্সে বলেছেন, ইসরায়েল ভারতের ‘আত্মরক্ষার অধিকার’ সমর্থন করে।

“সন্ত্রাসীদের জানা উচিত, নিরীহ মানুষের বিরুদ্ধে নৃশংস অপরাধ থেকে পালিয়ে বাঁচার কোনো জায়গা নেই,” বলেছেন তিনি।

দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

মঙ্গলবার এক বিবৃতিতে তার মুখপাত্র বলেন, ‘নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব অত্যন্ত উদ্বিগ্ন। তিনি উভয় দেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো সামরিক সংঘাতের ভার ‘বিশ্ব বহন করতে পারবে না।’

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

পাকিস্তানে ভারতের হামলা নিয়ে যা বলছে চীন, আমেরিকা, ইসরায়েল

আপডেট সময় ১২:৫০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫