সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

পাকিস্তানে ২ দিনে ১৯ বার ভূমিকম্প, কারাগার থেকে পালালো ২’শ কয়েদি

পাকিস্তানে রোববার সকাল থেকে সোমবার সারা রাত দফায় দফায় ভূমিকম্প হয়েছে। এসব ভূমিকম্পের মাত্রা অবশ্য বেশি ছিল না— ৩ দশমিক ২ থেকে ৩ দশমিক ৯ এর মধ্যে। তবে একের পর এক কম্পণের ধাক্কায় আতঙ্ক ছড়িয়েছে দেশটিতে। বিশেষ করে করাচিতে। পাকিস্তানের ভূতত্ব গবেষণা সংস্থা জানিয়েছে, রোববার সকাল থেকে সোমবার রাত পর্যন্ত করাচিতে মোট ১৯ বার ভূমিকম্প হয়েছে।

আবহাওয়া দপ্তরের প্রধান আমির হায়দার বারবার ভূমিকম্প হওয়ার পিছনে লানদ্ধি ফল্ট অঞ্চলকে দায়ী করেছেন। কারণ এটি ভূমিকম্পন প্রবণ এলাকা। এছাড়াও থানা বালা খানে আরও একটি ফল্ট লাইনের কথা উল্লেখ করেছেন। যেটি করাচি এবং এর আশেপাশের অঞ্চলে ভূমিকম্প অনুভূত হওয়ার জন্য প্রভাব ফেলে।

তিনি আরও বলেন, এ অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প অনুভূত হওয়ার কোনো সম্ভবনা নেই। তবে আগামীতে আফটার শক অনুভূত হতে পারে।

এদিকে ভূমিকম্পের সুযোগ নিয়ে দেশটির এক কারাগার থেকে পালিয়েছে ২০০ কয়েদি।

সিন্ধ প্রদেশের রাজধানী করাচির মালির কারাগারে ঘটেছে এই ঘটনা। কারাগারের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার রাতে ভূমিকম্পের সময় কারাগারের কয়েদিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছিল। এ সময় অনেকটা আকস্মিভাবেই কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায় কয়েদিদের। উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে কারাগার থেকে ২১৩ জন কয়েদি পালিয়ে যায়। পালানোর সময় কারারক্ষী বাহিনীর গুলিতে অন্তত একজন কয়েদি জীবন  হারিয়েছেন।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

পাকিস্তানে ২ দিনে ১৯ বার ভূমিকম্প, কারাগার থেকে পালালো ২’শ কয়েদি

আপডেট সময় ০৪:২১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫