সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

পাক-অভিনেতা ফাওয়াদের ‘আবির গুলাল’ মুক্তি পাবে না ভারতে

আগামী ৯ মে মুক্তি পাওয়ার কথা পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ও বাণী কাপুর অভিনীত ‘আবির গুলাল’। বিগত কয়েক বছরে পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করার ক্ষেত্রে বাধা থাকার ফলে ফাওয়াদ বলিউডে কোন ছবি করেননি। অবশেষে ২০২৫ সালে ‘আবির গুলাল’ মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই ঘটে গেল আরও একটি দুঃখজনক ঘটনা।

কাশ্মীরের মাটিতে জঙ্গি হামলার ঘটনা ঘটার পরেই ‘আবির গুলাল’ ছবিটি নিয়ে তৈরি হয় বিতর্ক। ভারতে এই ছবিটি মুক্তির ক্ষেত্রে তৈরি হয়েছে বাধা।

ইতিমধ্যেই ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ এর সভাপতি বি এন তিওয়ারি জোড় গলায় জানিয়েছেন, আবির গুলালকে ভারতে মুক্তি দেওয়া যাবে না। যদি এই সিনেমাটি ভারতের মুক্তি পায়, তাহলে নির্মাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

‘আবির গুলাল’ ছবিটি মুক্তি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন ইন্ডিয়ান ফিল্ম এন্ড টেলিভিশন ডিরেক্টরস এসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত। তিনি বলেছেন, ‘কাশ্মীরের ঘটনা জাতির বিরুদ্ধে যুদ্ধের ইঙ্গিত। এমন আক্রমণ গত ৩০ বছর ধরে চলছে। সকল নির্মাতা এবং পরিচালকদের কাছে হাতজোড় করে অনুরোধ করছি, দয়া করে পাকিস্তানিদের কাজে নেবেন না।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তান থেকে কিছু মানুষ শিল্প এবং সম্প্রদায়ের মতো অযৌক্তিক কারণ নিয়ে ভারতে আসেন, কিন্তু শেষ পর্যন্ত যা হয় তা সকলেরই জানা। অনেকের মনে হয়, আমার বাড়িতে তো কিছু হয়নি তাই অসুবিধা নেই। কিন্তু যদি ছবির নায়িকা বা নির্মাতাদের পরিবারের সঙ্গে এমন ঘটতো, তাহলে তারা এই কাজ করতেন না।’

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

পাক-অভিনেতা ফাওয়াদের ‘আবির গুলাল’ মুক্তি পাবে না ভারতে

আপডেট সময় ০৫:২৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫