এই প্রকৃতির মাঝে প্রাণ আছে
এই প্রকৃতির মাঝে সুর আছে
সুন্দর প্রকৃতি তাই কথা বলে
অন্তরাত্মা অনুভবে বুঝে নাও তবে।
এই প্রকৃতির মাঝে গন্ধবিলাস আছে
আড়ালে থেকে বুনোফুল সুুবাস দিবে
মৌমাছিরা মধু মুখে মৌচাক গড়ে
ঘ্রাণ দিয়ে মৌ গন্ধ নাও তবে।
কচি পত্র-পল্লবে ফুলেরা দোলে
ডালে ডালে পাখিরা নাচে-গানে
কাচ দেয়ালে বন্দি জীবন ফেলে
ছুটে এসো প্রকৃতির দুয়ারে।
আজকাল ছক বাঁধা জীবন ফেলে
চলে এসো; শহরের শব্দদূষণ ছেড়ে
এখানে ভোরের নিঃস্তব্ধতা আছে
সুকোমল ঝিরিঝিরি বাতাস বহে।
আকাশ ছুঁই অট্টালিকায় মানুষ সুখী নহে
বাস্তবিক; তুমি সুখি হতে চাও এই ধরণীতে
চলে এসো; ফুল পাখি লতা-পাতার অবগাহনে
পাখিরা যেমন সুখী থাকে ছোট্ট নীড়ে।
মাসুদুর রহমান 










