সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

পানি ছেড়ে দিলো ভারত, পাকিস্তানের কাশ্মীর অংশে বন্যা, জরুরি অবস্থা জারি

পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সংকট চরম মাত্রায় আছে। এর মধ্যেই ভারত ঝিলাম নদীর অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় পাকিস্তানের কাশ্মীরের একাংশে বন্যা দেখা দিয়েছে। এতে মুজাফফরাবাদে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসলামাবাদ। ভারত পানি ছাড়ার ব্যাপারে কোনো পূর্ব সতর্কতা দেয়নি বলে অভিযোগ করেছে পাকিস্তান।

পাকিস্তানি সংবাদমাধ্যম দুনিয়া নিউজ ও ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভারত কোনো ধরনের আগাম বার্তা না দিয়েই শনিবার সকালে ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ছে। এতে করে সেখানে হঠাৎ করে বন্যার সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে মুজাফ্ফরাবাদ প্রশাসনের মুখপাত্র বলেন, ঝিলাম নদীতে ভারত স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছাড়ায় মাঝারি মাত্রার বন্যার সৃষ্টি হয়েছে।  বন্যার বিষয়ে মসজিদের মাইকে সতর্কতা প্রচার করে স্থানীয়দের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়। এ ঘটনায় নদীর তীরবর্তী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা ‍দিয়েছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী হলো ঝিলাম। গত মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করে ভারত।

এর জেরে পানি ইস্যুতে দুই দেশেরে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারত বলছে, সীমান্তে সন্ত্রাসী কার্যক্রমে পাকিস্তানের মদদ আছে। তবে পাকিস্তান এই অভিযোগ সম্পূর্ণভাবে নাকচ করেছে। সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিল নিয়ে দেশটি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, পানি আটকে দেয়ার যে কোনো পদক্ষেপ ‘যুদ্ধের ঘোষণা হিসেবে গণ্য হবে।’

এ বিষয়ে পাকিস্তান জানায়, ভারত যদি সিন্ধু নদী থেকে পানির প্রবাহ বন্ধ করার চেষ্টা করে, তবে তারা একে যুদ্ধ ঘোষণার শামিল বলে বিবেচনা করবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নেতারাও। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো বলেন, সিন্ধু দিয়ে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত বইবে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

পানি ছেড়ে দিলো ভারত, পাকিস্তানের কাশ্মীর অংশে বন্যা, জরুরি অবস্থা জারি

আপডেট সময় ০৩:৪০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫