সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সফলভাবে সম্পন্ন হলো “পার্বত্য নদী রক্ষা সম্মিলন ২০২৫” এর প্রথম দিনের কার্যক্রম

পার্বত্য অঞ্চলের নদী সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে আয়োজিত “পার্বত্য নদী রক্ষা সম্মিলন ২০২৫” এর প্রথম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামীকাল (৬ ডিসেম্বর) থাকছে খাগড়াছড়ি টাউন হল অডিটোরিয়ামে পার্বত্য নদীর রক্ষা সম্মিলনের দ্বিতীয় দিনের কর্মসূচি।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) উদ্বোধনী দিনের মূল কর্মসূচি হিসেবে কাপ্তাই লেকের আশেপাশের গুরুত্বপূর্ণ নদী ও জলধারায় ভ্রমণ এবং নদী রক্ষায় বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা হয়।

সকালে সম্মিলনে অংশগ্রহণকারীরা কাপ্তাই লেক, কর্ণফুলী নদী, কাসালং নদী ও মাইনী নদী পরিদর্শন করেন এবং নদীর বর্তমান অবস্থা, দূষণের মাত্রা, বেআইনি দখলসহ নানা সমস্যা পর্যবেক্ষণ করেন।

সরকারি কর্মকর্তা, বিশেষজ্ঞ, পরিবেশকর্মী, স্থানীয় স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের সমন্বিত এই দল নদী রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন।

সফলভাবে সম্পন্ন হলো “পার্বত্য নদী রক্ষা সম্মিলন ২০২৫” এর প্রথম দিনের কার্যক্রম prokritibarta

দিনব্যাপী সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে ছোট পরিসরে পরিচ্ছন্নতা অভিযান এবং নদী রক্ষা বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নদী রক্ষায় বিভিন্ন সচেতনামূলক গান পরিবেশন করা হয়।

আরও পড়ুন: খাগড়াছড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “পার্বত্য নদী রক্ষা সম্মিলন ২০২৫”

আয়োজকরা জানান, নদী টিকিয়ে রাখতে স্থানীয় জনগোষ্ঠীকে যুক্ত করা এবং তাদের মতামতকে প্রাধান্য দিতে হবে। পাশাপাশি নদী ও জলাধার দূষণ ও দখলমুক্ত রাখতে সচেতনতা কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

সম্মিলনে উপস্থিত পরিবেশকর্মীরা বলেন, নদী বাঁচলে প্রকৃতি বাঁচবে—এই বিশ্বাস থেকেই আমাদের এই উদ্যোগ।

পার্বত্য নদী রক্ষা সম্মিলন ২০২৫ যৌথভাবে আয়োজন করেছে, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো), নদী গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ নদী পরিব্রাজক দল।

নদী রক্ষা সম্মিলনের সহযোগিতায় রয়েছে, হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি, গার্ডেনিং বাংলাদেশ, হালদা নদী রক্ষা কমিটি, মিশন গ্রিন বাংলাদেশ, গ্রীন ভয়েস, ব্রাইর্টাস, ওয়েবি ফাউন্ডেশন।

সম্মিলনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই ও প্রকৃতিবার্তা (prokritibarta.com)।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

সফলভাবে সম্পন্ন হলো “পার্বত্য নদী রক্ষা সম্মিলন ২০২৫” এর প্রথম দিনের কার্যক্রম

আপডেট সময় ১০:৫৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫