মা হলেন হলিউড অভিনেত্রী মার্গোট রবি। ১৭ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে পুত্র সন্তানের জন্ম দেন ‘বার্বি’ খ্যাত এই তারকা। মার্গো রবি ও টম একারলি দম্পতির এটি প্রথম সন্তান।
শনিবার (২ নভেম্বর) ডেইল মেইলের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, নির্ধারিত তারিখের দুই সপ্তাহ আগে প্রসব ব্যথা শুরু হয় অস্ট্রেলিয়ান তারকা মার্গো রবির। তবে কোনো সমস্যা হয়নি, সবকিছু ঠিকঠাক আছে। রবির বাবা-মা নাতিকে দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
চলতি বছরে রবির অন্তঃসত্ত্বা হওয়ার খবর চাউর হয়। মূলত স্বামী টম একারলির সঙ্গে লন্ডনে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই গত জুলাই মাসে প্রথমবারের মতো বেবি বাম্পসহ প্রকাশ্যে দেখা যায় রবিকে।
ডেস্ক রিপোর্ট 


























