সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

পূজা চেরি জানালেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনা!

পূজা চেরি জানালেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনা! তরুণ প্রজন্মের অভিনেত্রী পূজা অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ মুক্তি পেতে চলেছে নতুন বছরেই। ২০২৫ সালের ২ জানুয়ারি মুক্তি পাওয়া এ সিরিজ নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেন পূজা। ভক্তদের জানান আগামীর পরিকল্পনাও।

এক সাক্ষাৎকারে পূজা বলেন, সব মাধ্যমেই কাজ করেছি। শুধু ওয়েব সিরিজটাই বাদ ছিল। অনেক দিন ধরেই ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব পাচ্ছিলাম। তবে গল্প আর আনুষঙ্গিক বিষয় পছন্দ না হওয়ায় কাজ করতে পারিনি।
 
পূজা আরও বলেন, আমার প্রথম সিনেমা ‘পোড়ামন ২’-র পরিচালক ছিলেন রায়হান রাফি। প্রথম ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’-র পরিচালকও তিনি। তাছাড়া ওয়েব সিরিজটির অভিনয়শিল্পীরাও গুণী। যে কারণে এ ওয়েব সিরিজে অভিনয় করার লোভ কাজ করেছে।
আলাপচারিতায় এক পর্যায় অভিনেত্রীর প্রেম জীবন সম্পর্কে জানতে চাইলে পূজা বলেন, প্রেম ছাড়া মানুষের জীবন তো অর্থহীন। তাই আমি সব সময় প্রেমের মধ্যে থাকতে পছন্দ করি। তবে প্রেম কিন্তু কাজের ক্ষতিও করে। তাই আমার কাছে প্রথমে কাজ, পরে প্রেম।
পূজা আরও বলেন, কাজই আমার প্রথম প্রেম। তাই আপাতত অন্য কিছু নিয়ে ভাবছি না। ভবিষ্যত পরিকল্পনা হিসেবে বলবো, কাজকে ভালোবেসে নিজেকে আরও শক্ত অবস্থানে দেখতে চাই। আমি কারো মতো হতে চাই না। বরং নিজের অভিনয় গুণ আরও বাড়িয়ে তুলতে চাই। 
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

পূজা চেরি জানালেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনা!

আপডেট সময় ১২:২৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪