সংবাদ শিরোনাম ::
Logo কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ভাওয়াল জাতীয় উদ্যানে গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্যের ভাগাড়! Logo প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ইটভাটার ধোঁয়ায় প্রায় দুইশো বিঘা জমির ধান নষ্ট Logo প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত Logo তাপপ্রবাহ চলবে আরও ২-৩ দিন, এরপরেই স্বস্তির বৃষ্টির আভাস Logo রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ, দেশজুড়ে ২৭ জেলায় প্রায় একই অবস্থা Logo প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ড. সাইমুম পারভেজ Logo সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে, ২৪ জেলায় তাপপ্রবাহ Logo ধরিত্রী দিবসে বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাব এবং জেআইএসসি’র সবুজ আয়োজন

পূর্ব সুন্দরবনে আগুন নিভেছে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলো বনবিভাগ

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলার শাপলারবিল এলাকায় লাগা আগুন নিভে গেছে। আজ মঙ্গলবার এখন পর্যন্ত কোথাও নতুন করে কোনো আগুনের খবর পাওয়া যায়নি।

বনবিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যে এলাকায় আগুন লেগেছে সেখানে লতাপাতার নিচে কোথাও চাপা আগুন রয়েছে কিনা তা পর্যবেক্ষণে রেখেছে। তবে আজ দুপুর পর্যন্ত ওই এলাকা পর্যবেক্ষণে রাখবে বনবিভাগ।

বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, আগুন নিয়ন্ত্রণ এসেছে কোথাও কোন ধোয়া বা আগুন দেখা যাচ্ছে না। তবে আগুন বা ধোয়া কোথাও আছে কিনা এজন্য আমরা কাজ করে যাচ্ছি। হয়তো দুপুর নাগাদ আগুন সম্পূর্ণ নিভে গেছে নিশ্চিত হলে আমরা ঘোষণা দেবো যে সুন্দরবনে এখন আর আগুন নাই। এ ঘটনায় যারা জড়িত তাদের খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

তিনি আরও জানান, ইতোমধ্যে কলমতেজী এলাকায় আগুন লাগার ঘটনায় চাঁদপাই রেঞ্জের সহকারী বন কর্মকর্তা দ্বীপন চন্দ্র দাসকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গত শুক্রবার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজি টহল ফাঁড়ি এলাকায় আগুন লাগলে তা নেভানোর কাজ চলার মধ্যে রোববার দুপুরে একই রেঞ্জের তেইশের ছিলার শাপলারবিল এলাকায় আগুন লাগার খবর আসে। রোববার রাত থেকে ফায়ার সার্ভিস ও বনবিভাগ আগুন নেভানোর কাজ শুরু করে।

রোববার রাত থেকে সুন্দরবনে লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট একযোগে কাজ শুরু করে। নতুন এলাকায় যেন আগুন ছড়িয়ে পড়তে না পারে সে জন্য ফায়ার লাইন কেটে দেয় বনবিভাগ ও গ্রামবাসী।

আপলোডকারীর তথ্য

Shuvo

কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত

পূর্ব সুন্দরবনে আগুন নিভেছে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলো বনবিভাগ

আপডেট সময় ০১:২৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫