সংবাদ শিরোনাম ::

সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে ধর্মঘট ঘোষণা

পুলিশ মোতায়েন ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানার প্রতিবাদে সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা দিয়েছে মালিক সমিতি। ইতোমধ্যে বিভাগের সকল পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার রাত ১২টার দিকে এ ধর্মঘটের ডাক দেন তারা। মধ্যরাত থেকেই বিভাগজুড়ে পাম্প থেকে সব ধরনের জ্বালানি তেল ও গ্যাস বিক্রি বন্ধ রাখা হয়েছে। হঠাৎ এমন সিদ্ধান্তে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ চালক ও যাত্রীরা।

সিলেট পেট্রোল পাম্প মালিক সমিতির মুখপাত্র রিয়াসাদ আজিম আদনান বিষয়টি নিশ্চিত করেছেন।

মালিকদের দাবি, প্রশাসনের হয়রানি ও জরিমানা বন্ধ না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে। মালিকদের অভিযোগ, পাম্পগুলোতে পুলিশ মোতায়েন, ট্যাগ অফিসার বসানোসহ নানা হয়রানি করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর থেকে প্রায় বিলুপ্ত একটি গ্রে ঈগল আহত অবস্থায় উদ্ধার

সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে ধর্মঘট ঘোষণা

আপডেট সময় ১১:৪৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬