পেয়ারা ফল হল একটি দ্বিবীজপত্রী বহুবর্ষজীবী উদ্ভিদ। পেয়ারার বৈজ্ঞানিক নাম হল Psidiun guajava। পেয়ারা হল একরকমের সবুজ রঙের বেরী জাতীয় ফল। প্রায় ১০০টিরও বেশি প্রজাতি আছে পেয়ারার । বিভিন্ন বর্ণের পেয়ারাও দেখতে পাওয়া এবং খাওয়া যায়। এদের মধ্যে লাল পেয়ারাকে (Marroonguava) রেড আপেলও বলা হয়ে থাকে ।
ভিটামিন – সি সমৃদ্ধ পেয়ারার রয়েছে নানাবিধ উপকারিতা।
পেয়ারা ফলের উপকারিতাগুলো হলঃ
১। পেয়ারা নিয়মিত খেলে ক্যানসার এবং মেয়েদের ব্রেস্ট ক্যানসার হওয়ার ঝুঁকি কম থাকে।
২। পেয়ারা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে তাই নিয়মিত পেয়ারা খেলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কম থাকে।
৩। পেয়ারা নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়।
৪। অনেকেরই মুখের ভেতর সাদা দাগের মতো একটি আলসার দেখা যায়। এমন হলে পেয়ারা খেলে উপকার পাওয়া যায়।
৫। পেয়ারা ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাসের সাথে লড়াই করে। তাই পেয়ারা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
৬। পেয়ারার পাতা চিবিয়ে বা রস করে খেলে মাসিককালিন ব্যথা কমে যায়।
৭। কাঁচা পেয়ারা খেলে ঠান্ডাজনিত সমস্যা দূর হয়।
৮। নিয়মিত কাঁচা পেয়ারা খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে।
নিজস্ব সংবাদ : 










