‘প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র’ এবং ‘প্রকৃতি ও জীবন ক্লাব’-এর উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

৩০ আগস্ট কুমিল্লার মনোহরগঞ্জ নীলকান্ত ডিগ্রি কলেজে এ ফ্রী মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়।

প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের ইনচার্জ মো. মিজানুর রহমানের নেতৃত্বে ৩০ সদস্যের মেডিকেল টিম এ চিকিৎসা সেবা দেন।
মেডিসিন ও অর্থপেডিক বিশেষজ্ঞসহ ৩০ জন ডাক্তার দিনব্যাপী সহস্রাধিক শিশু, বৃদ্ধ ও নারী-পুরুষকে চিকিৎসক দেন।

মো. মিজানুর রহমান বলেন, রোগীদের মধ্যে বেশিরভাগই পানি বাহিত রোগ, জ্বর-কাশি, আমাশয়, ঠান্ডা জনিত, অ্যাজমা, নিউমোনিয়া ডায়রিয়ায় আক্রান্ত। আজ এ আশ্রয়কেন্দ্রে অবস্থানকারীসহ আশপাশের গ্রামের এসব রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ব্যবস্থাপত্র এবং ৭৪ ধরনের ওষুধ দেয়া হয়।
সেবাদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. শাহিন আলম, ডা. মতিউর রহমান, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. আশরাফুল আলম, মেডিসিন বিশেষজ্ঞ ডা. আতিকুল ইসলাম, ডা. তৌহিদুল ইসলামসহ মোট ৩০ জন ডাক্তার।
কুমিল্লা প্রতিনিধি 










