সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে

প্রকৃতি ও জীবন ক্লাবের ‘সবুজে সাজাই বাংলাদেশ’ বৃক্ষরোপণের পুরস্কার প্রদান

প্রকৃতি ও জীবন ক্লাবের ‘সবুজে সাজাই বাংলাদেশ’ এর পুরস্কার প্রদান

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো প্রকৃতি ও জীবন ক্লাবের দেশব্যাপী বৃক্ষরোপণ উপলক্ষে পুরস্কার প্রদান অনুষ্ঠান। শনিবার (২১ ডিসেম্বর) চ্যানেল আই ভবনে জাতীয় সংগীতের মাধমে অনুষ্ঠান শুরু হয় সকাল ১০টায় ।

অনুষ্ঠানের শুরুতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কর্মকাণ্ডের প্রামাণ্যচিত্র, সারাদেশব্যাপী বৃক্ষরোপণের খণ্ডচিত্র, পুরস্কার প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রকৃতি ও জীবন ক্লাবের ‘সবুজে সাজাই বাংলাদেশ’ এর পুরস্কার প্রদান prokritibarta, prokriti o jibon foundation, prokriti o jibon club

বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য প্রকৃতি ও জীবন ক্লাবের সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে, স্বাগত বক্তব্যে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু বলেন,আমরা যে বৃক্ষরোপন করছি এটা শুধু  নিজের জন্য করছি না, সবার জন্য করছি এবং বাংলাদেশকে ভাল রাখার এর থেকে আর  কোন সহজ পদ্ধতি নেই ।

জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণায়ন ও অতিবৃষ্টি হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে বৃক্ষরোপনের বিকল্প কিছু নেই এবং আমরা যে বৃক্ষরোপন করি এটা যেন খুব যত্নের সাথে করি প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যদের প্রতি এই আহ্বান জানান মুকিত মজুমদার বাবু ।

‘সবুজে সাজাই বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে ৫ জুন থেকে ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত দেশের ৬৪ জেলায় ১২ লাখের বেশি দেশীয় প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হয় প্রকৃতি ও জীবন ক্লাবের মাধ্যমে। সর্বাধিক গাছের চারা রোপণ ও বিতরণের জন্য প্রকৃতি ও জীবন ক্লাব ভোলাকে প্রথম, বরিশালকে দ্বিতীয় এবং ঝিনাইদহকে তৃতীয় ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে যথাক্রমে ৩০ হাজার, ২৫ হাজার, ২০ হাজার করে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেয়া হয়।

৪র্থ থেকে ১০ম স্থান অর্জনকারীদের বিশেষ সন্মাননাসহ প্রতিটি অংশগ্রহণকারী ক্লাবকে দেয়া হয় সনদপত্র ও ক্রেস্ট।

প্রথম স্থান অধিকার করা প্রকৃতি ও জীবন ক্লাব ভোলার পক্ষ থেকে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট গ্রহণ করেন উপদেষ্টা জাকির হোসেন মহিন, জাবির হাসনাইন ডিকেন ও সমন্বয়ক মো. হারুন অর রশিদ। দ্বিতীয় স্থান অধিকার করা বারিশালের পক্ষ থেকে সহসভাপতি মনিরুজ্জামান আশরাফী ও সমন্বয়ক সাঈদ পান্থ। তৃতীয় স্থান অধিকার করা ঝিনাইদহের পক্ষ থেকে সাধারণ সম্পাদক এএসএম সালাউদ্দীন গাউস, সমন্বয়ক শেখ সেলিম ও সাংগঠনিক সম্পাদক মো. ইসাহাক আলী ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. নূর জাহান সরকার, অধ্যাপক ড. মনিরুল এইচ খান প্রমুখ। উপস্থিত ছিলেন সারা দেশ থেকে আসা প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা, সমন্বয়ক ও সদস্যগণ।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে

প্রকৃতি ও জীবন ক্লাবের ‘সবুজে সাজাই বাংলাদেশ’ বৃক্ষরোপণের পুরস্কার প্রদান

আপডেট সময় ০৭:৩৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪