প্রকৃতি বাঁচাই

  • আলম হোসেন
  • আপডেট সময় ১২:৪৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • 10

প্রকৃতি বাঁচাই

প্রকৃতি বাঁচায় আমাদের
আমরা কি বাঁচাই প্রকৃতিকে?
আমরা বনভূমি কেটে উজাড় করি,
জলাধার ভরাট করে আবাসন তৈরি করি,
ফলে খাল-বিল, নদী মরে যায়।
আমরা প্রকৃতি ও প্রতিবেশের ভারসাম্য নষ্ট করি,
জলের উৎস হারাই, ফলে বাস্তুসংস্থান বিনষ্ট হয়।
আমরা এর পরিত্রাণ চাই, জলাধার রক্ষা করতে চাই।

আমরা পশু পাখির অভয়ারণ‍্য নষ্ট করি ফলে জীবজন্তু অরণ্য হারায়,
খাবার ও আশ্রয় স্থানের অভাবে এদের জীবন বিলুপ্ত প্রায়।
কলকারখানার বর্জ‍্য ও কার্বন নিঃস্বরণের ফলে,
পরিবেশ দূষণ ক্রমশ বেড়েই চলছে,
ফলে জলবায়ু বদলায়,
এর প্রভাবে দিন দিন পৃথিবীর সংকট বেড়েই চলছে,
এ থেকে বাঁচতে হলে বৃক্ষ রোপন চাই।

খাল বিল ভরাট বন্ধ করি, রাসায়নিকের ব‍্যবহার কমাই,
পরিকল্পিত নগরায়ন করি, গ্রাম রক্ষা করি,
যাতে করে গ্রামীণ পরিবেশ না হারায়,
প্রাণীকুল আশ্রয় না হারায়, অভয়ারণ্য বেঁচে থাকে।

কীটনাশক ও বিষাক্ত রাসায়নিকের অবাধ ব‍্যবহার,
ফসলী জমি নষ্ট করছে, ফসলের উৎপাদন কমছে,
কারখানার বর্জ্যে নদী বিষাক্ত হচ্ছে,
ফলে খাদ‍্যশৃঙ্খলে বিশ মিশে যাচ্ছে
প্রাণীকুল তার জীবনের অস্তিত্ব হারিয়ে ফেলছে।

আমরা সচেতন হই, পরিবেশ বাঁচাই,
চাই সরকারি উদ‍্যোগ ও যথাযথ নজরদারি,
পরিবেশগত বিধিবিধান ও আইন কার্যকর প্রয়োগ,
আইনের প্রয়োগ কঠোর করি,
পরিবেশ বিনষ্টকারীদের শাস্তির আওতায় নিয়ে আসি।

প্রকৃতি বাঁচলে আমরা বাঁচব,
এই পৃথিবীর তরে আমাদের করে যেতে হবে কাজ।
প্রকৃতি রক্ষায় আমরা সবাই এগিয়ে আসি।
সকলের তরে একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলি।

আগামী ৫ দিন দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রাও সামান্য কমতে পারে  

প্রকৃতি বাঁচাই

আপডেট সময় ১২:৪৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬