‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক ২০২৫’ প্রদান করা হচ্ছে আজ

‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক ২০২৪’ প্রদান করা হবে আজ

প্রকৃতি সংরক্ষণে বিশেষ অবদানের জন্য প্রতি বছর প্রদান করা হয় ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক’। বাংলাদেশের প্রকৃতি, পরিবেশ ও প্রান্তিক মানুষের জীবনে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান পাচ্ছেন এবারের প্রকৃতি সংরক্ষণ পদক ২০২৫।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও শহীদ তাজউদ্দিন স্মরণীতে চ্যানেল আইয়ের “চেতনা চত্বরে” জমকালো এক অনুষ্ঠানে এ পদক তুলে দেওয়া হবে।

পদক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. কামরুজ্জামান এবং বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশ আন্দোলনের প্রতিনিধিবৃন্দ, গবেষক, সাংবাদিক ও নাগরিক সমাজের সদস্যরা উপস্থিত থাকবেন।

প্রকৃতি সংরক্ষণে ২০০৯ সালে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিরবচ্ছিন্নভাবে কাজ করে আসছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। ২০১১ সাল থেকে নিয়মিতভাবে ‘প্রকৃতি সংরক্ষণ পদক’ প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি, যাতে পরিবেশ রক্ষায় অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব ও উদ্যোগগুলো জাতীয় স্বীকৃতি পায়।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক ২০২৫’ প্রদান করা হচ্ছে আজ

আপডেট সময় ০২:৫৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫