প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিচ্ছে এনসিপি

প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিচ্ছে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন।

এনসিপির মূখ্য সমন্বয়ক বলেন, ‘আমরা আজ ইসিতে দরখাস্ত দিয়েছি। এখানে শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি অপশন রাখা হয়েছে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তৃণমূল পর্যায় থেকেও শাপলা কলিকে ইতিবাচকভাবে নেওয়া হয়েছে।

আগামী নির্বাচনে ধানের শীষ এবং শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বৈঠকে এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন- যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিচ্ছে এনসিপি

আপডেট সময় ০৫:৪৬:০১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫